বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

রামগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
পরে দুপুর ২টায় প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদের মধ্যে পুরস্কার (ক্রেষ্ট), সনদপত্র ও চেক বিতরণ করা হয়েছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শারমিন ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রাকিবুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রায়হান হোসেন, লক্ষ্মীপুর জেলা ডেইরী এ্যাসোসিয়েসনের সভাপতি আনোয়ার হোসেন সেলিম, রামগঞ্জ উপজেলা ডেইরী এ্যাসোসিয়েসনের সাধারণ সম্পাদক মোরশেদুল আমিন বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারী, শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ।
মেলায় প্রদর্শনীর মধ্যে ছিল, উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগী, শৌখিন পাখি, প্রাণি প্রযুক্তি, দুগ্ধজাত পণ্য এবং বিভিন্ন উৎপাদিত মাংস প্রক্রিয়াজাত পণ্যের স্টল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park