সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুর কলেজ ছাত্র রাসেল নিহতের, দশ ঘণ্টার মধ্যে মূল দুই আসামি গ্রেফতার।

  • আপডেট সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের প্রতি বরাদ্দের দিন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর সদলীয় সমার্থক ভিকটিম রাসেল ও রিয়াজুল এর মধ্যে কদমতলা বাজারে ২৩ এপ্রিল ২০২৪ ইং তারিখ
মারামারি সংগঠিত হয়। তখন রিয়াজুল এর সাথে তারই অনুসারীরা যুক্ত হয়ে জিআইপাইপ,হাতুড়ি,ও লাঠি দিয়ে সৈয়দ রাসেলের মাথায় জোরে আঘাত করে। এতে সৈয়দ রাসেল নামের ওই যুবক গুরুতর অসুস্থ হলে স্থানীয় লোকজন তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসে, পিরোজপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা সিটি হাসপাতালে রেফার করে। সৈয়দ রাসেল সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১১.০০ ঘটিকার সময় মারা যান। পুলিশ রাত বারোটায় সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ও আসামিদের গ্রেফতারের অভিযান শুরু করে। ঘটনার সূত্রে জানা যায় ১৫ এপ্রিল,২০২৪ ইং তারিখ উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের টাকা দাখিলের দিন সৈয়দ রাসেল ও মিরাজুল এর মধ্যে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে তাদের দুজনের ভিতরে মারামারি হয়।

পুলিশের নিকট অভিযোগ না দিয়ে রাজনৈতিকভাবে মীমাংসার চেষ্টা করে। পূর্বে ২০২২ ইং সালেও তাদের উভয়ের মধ্যে মারামারি হয়। উক্ত ঘটনা রিয়াজুল তার মনের ভিতর ক্ষোভ পুষে রাখে। তারই ধারাবাহিকতায় গত ২৩ এপ্রিল,২০২৪ ইং তারিখ অনুমান সকাল ১১ ঘটিকার সময় কদমতলা ব্রিজের ঢালে উক্ত রাসেলকে পেয়ে তার মাথায় জিআইপাইপ দিয়ে জোরে আঘাত করে এবং অন্য আসামীরা ও সঙ্ঘবদ্ধভাবে আঘাত করে। সেখানে সৈয়দ রাসেল গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায় এবং উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ২৩ এপ্রিল,২০২৪ ইং তারিখ ১১.০০ ঘটিকায় মৃত্যুবরণ করেন।

পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ শরিফুল ইসলাম পিপিএম এর নির্দেশে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব আসিকুজ্জামান পিপিএম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামি মোঃ রিয়াজুল (২০)পিতাঃ গাংগুয়া গ্রাম কদমতলা ও মিরাজুল (২০) পিতাঃ আল আমিন গ্রাম কদমতলা দুজনকে ঢাকার শ্যামলী থেকে ২৪ এপ্রিল, ২০২৪ ইং তারিখ সকাল ১০.০০ গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় সৈয়দ রাসুলের বোন সদর থানায় মামলা দায়ের করে। ৪ নম্বরঃ ২৫তারিখঃ ২৩/৪/২০১৪ধারাঃ১৪৩/৩৪১/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪দঃবি। নিহত রাসেল পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলেন।

পিরোজপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জনাব মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম মহোদয় এ তথ্য জানান। এ সময় পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব শেখ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ), জনাব মোঃ আশিকুজ্জামান পিপিএম, অফিসার ইনচার্জ পিরোজপুর সদর থানা সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মী উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন আসামিদের উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হবে। পলাতক বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park