বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

রাজবাড়ীতে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে, নিজেরাই ফেঁসে গিয়ে গ্রেপ্তার।

  • আপডেট সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজবাড়ীতে অস্ত্র দিয়ে যুবককে ফাঁসাতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের হাতে সোর্সসহ চার জন গ্রেপ্তার হয়েছে।
রোববার সকালে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এবং দেশীয় একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান জানান, পূর্ব শক্রতার জেরে সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. আক্তার হোসেনের গোয়ালঘরের পাশে একটি লেবু গাছের নিচে পাতা দিয়ে অস্ত্রটি ঢেকে রেখে অভিযুক্তরা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ তাদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের একজনকে ফাঁসাতে তারা এ কাজ করেছেন।

মনিরুজ্জামান খান আরও জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. হাসানুর রহমান বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে মামলা করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার বড় চরবেনীনগর গ্রামের মিরাজ শেখ (২৭), দয়ালনগর গ্রামের মো. শাকিল শেখ (২৮), রেল কলোনী ভবানীপুরের রানা মোল্লা (২৯) ও বড় চরবেনীনগর গ্রামের মো. রনি বিশ্বাস ১৭কে গ্রেফতার করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park