সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নাশতার প্যাকেটে সাংবাদিকদের টাকা দিল ন্যাশনাল ব্যাংক।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১১৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

দেশের ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হওয়া ন্যাশনাল ব্যাংক সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। যেখানে ব্যাংকটির সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান জানান, এখনই একীভূত হবে না, আর কোনো লুটপাট হবে না ন্যাশনাল ব্যাংকে। এক বছরের মধ্যেই ঘুরে দাঁড়াবে ব্যাংকটি। শেয়ারহোল্ডারদের মাধ্যমে এক হাজার কোটি টাকা বিনিয়োগ সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।

ব্যাংকটির প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ব্যাংকের সম্পর্কে রহমান সাংবাদিকদের ইতিবাচক কথা লেখার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনের শেষে সাংবাদিকদের একটি নাস্তার প্যাকেট দেওয়া হয়। যেখানে খাবারের পরিবর্তে ছিল টাকার একটি খাম। খামের ভেতরে ৫ হাজার করে টাকা ছিল। প্রত্যেক সাংবাদিককে দেওয়া সেই খামেই এই সমপরিমাণের টাকা ছিল।

খাবারের প্যাকেটে টাকা দেখতে পেয়ে কয়েকজন সাংবাদিক সেটা নিতে অস্বীকৃতি জানিয়ে চলে আসেন। তারা জানান, ব্যাংক নিয়ে ইতিবাচক সংবাদ প্রচারের জন্যই এমন ঘৃণিত কাণ্ড ঘটিয়েছে ন্যাশনাল ব্যাংক। যে কারণে সাংবাদিকরা সেই খাম গ্রহণ করেননি।

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান।

দেশের অন্যতম পুরনো এই ব্যাংকটি ২০২২ সালে ৩ হাজার ২৮৫ কোটি টাকা লোকসান করে। ২০২৩ সালে এই লোকসানের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৪৯৭ কোটি টাকায়। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৩৬৮ কোটি টাকা যা মোট বিতরণ করা ঋণের প্রায় ২৯ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park