বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

কুমিল্লা রিজিয়নের মাসিক কল্যাণ সভা, ট্রাফিক ব্যবস্থাপনা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১১৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

বুধবার (৮ মে ২০২৪) সকাল সাড়ে ১১টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের মাসিক কল্যাণ সভা, ট্রাফিক ব্যবস্থাপনা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রথমে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এই সময় প্রধান অতিথি একে একে সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য শ্রবণ পূর্বক ফোর্সের সার্বিক কল্যাণে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে ট্রাফিক ব্যবস্থাপনা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম সংশ্লিষ্ট বিষয়ে একটি বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখেন এবং বাংলাদেশের লাইফ লাইন বলে খ্যাত ঢাকা চট্রগ্রাম মহাসড়কসহ কুমিল্লা রিজিয়নের অন্যান্য আঞ্চলিক মহাসড়ক সমূহের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং মার্চ ২০২৪ মাসে সংঘটিত অপরাধ গুলোর বিস্তারিত পর্যালোচনা পূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার কুমিল্লা হাইওয়ে সার্কেল, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অন্তর্গত ২২ থানার অফিসার ইনচার্জ বৃন্দ, সাব ইন্সপেক্টর, এএসআই ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্য।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park