সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ফারহানা আক্তার সুমি নির্বাচিত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৬২ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ৬ষ্ঠ সাধারণ নির্বাচন-২০২৪ এর ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে ফারহানা আখতার সুমি (টেলিফোন), ভাইস-চেয়ারম্যান পদে দিলীপ কুমার মুখোপাধ্যায় (টিউবওয়েল) ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোছাঃ ফেরদৌসি বেগম (প্রজাপতি) নির্বাচিত হয়েছেন।
বুধবার (৮ই মে) দিনভর উপজেলার ৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে রাত ১১টার পর উপজেলা পরিষদ হলরুমে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে নির্বাচনটির ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নুর-ই আলম।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে ৩১ হাজার ৪২১টি ভোট পেয়ে ‘টেলিফোন’ প্রতীকের সরকার ফারহানা আখতার সুমিকে নির্বাচিত ঘোষণা করা হয়। ডোমার উপজেলার প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নির্বাচির হলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ‘আনারস’ প্রতীকের তোফায়েল আহমেদ। তিনি পেয়েছেন ২৩ হাজার ১৩৪টি ভোট।
এছাড়া, চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মাঝে মদন মোহন সিংহ পিন্টু (মোটরসাইকেল) পেয়েছেন ২৩ হাজার ২৬ ভোট, মোঃ মনজুরুল হক চৌধুরী (কাপ-পিরিচ) পেয়েছেন ৯ হাজার ৮০৭ ভোট, মোঃ আব্দুল মালেক সরকার (ঘোড়া) পেয়েছেন ৬ হাজার ৯৩৫ ভোট, মোঃ রাকিব আহসান প্রধান (কই মাছ) পেয়েছেন ৪ হাজার ৯৬৯ ভোট অ্যাডভোকেট মোঃ মনোয়ার হোসেন (হেলিকপ্টার) পেয়েছেন ২ হাজার ২৯৩ ভোট এবং মোঃ এহছানুল হক (দোয়াত-কলম) পেয়েছেন ১ হাজার ৮৬৮ ভোট।
নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন টিউবওয়েল প্রতীকের ‘টিউবওয়েল’ প্রতীকের দিলীপ কুমার মুখোপাধ্যায় ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ‘প্রজাপতি’ প্রতীকের মোছাঃ ফেরদৌসি বেগম।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নুর-ই আলম জানান, এবারের নির্বাচনে মোট এক লাখ ৬ হাজার ২৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে, ২ হাজার ৭৭৮ ভোট বাতিল ও এক লাখ ৩ হাজার ৪৫৩টি ভোট বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৫১ দশমিক ১৮ ভাগ।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৭৫টি ভোটকেন্দ্রের ৫৩৩টি বুথে সকাল ৮টা থেকে বিকাল ৪টা অব্ধি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার মোট ভোটার ছিলেন দুই লাখ ৭ হাজার ৫৬০ জন। এছাড়া চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park