সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঢাকার কেরানীগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।

  • আপডেট সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১০৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

রাজধানী ঢাকার কদমতলী ও কেরাণীগঞ্জ এলাকায় অনুমোদনহীন নকল বিদ্যুতিক সরঞ্জামাদি এবং নকল রং উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৪৮ লক্ষ টাকা জরিমানা; জরিমানা প্রদানে ব্যর্থ হওয়ায় একটি প্রতিষ্ঠানের দশজনকে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান।

গতকাল ১৪ মে ২০২৪ খ্রিঃ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে অদ্য ১৫ মে ২০২৪ খ্রিঃ তারিখ মাঝরাত ০৩:৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‍্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী ও কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি এবং নকল রং উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪৮,০০,০০০/- (আটচল্লিশ লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে ১। প্যাটেলকো কোম্পানি লিমিটেড’কে নগদ-১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা, ২। সিরাজ ট্রেডিং’কে নগদ-৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, ৩। ইউনিলাইক প্রডাক্টস্ লিমিটেড’কে নগদ-৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ৪। কিনবো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে নগদ-৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা, ৫। ইউনাইটেড ইলেকট্রিকাল এক্সেসরিজ’কে নগদ-৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ৬। আলিফ পেইন্টস্ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে নগদ-২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ৭। বিআইডব্লউি এন্ড মায়ের দোয়া সোলার পাওয়ার’কে নগদ-৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, ৮। গৌরনদী পেইন্টস’কে নগদ-২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ৯। ম্যাক্স এনাজি ইন্টারন্যাশনাল’কে নগদ-৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা ও ১০। ইভানা ক্যাবলস্ ইন্ডাস্ট্রিজ’কে নগদ-৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা ১১। কোয়ালিটি ক্যাবলস্ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে নগদ-৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া প্যাটেলকো কোম্পানি লিমিটেড এর ১০ জন ব্যক্তিকে নগদ- ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন, জরিমানা প্রদানে ব্যর্থ হওয়ায় তাদেরকে ০১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park