বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

রাজবাড়ীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের উপর হামলা,হাসপাতালে ভর্তি দুই ।

  • আপডেট সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৬০ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নির্বাচনী কর্মী সভায় যাওয়ার পথে সালাম মন্ডল (৫৬) ও জাহাঙ্গীর হোসেন (৫০) নামে চেয়ারম্যান প্রার্থীর ২ সমর্থককে হাতুরী পেটা করার অভিযোগ উঠেছে।

সালাম মন্ডল উপজেলার নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের ছামাদ মন্ডলের ছেলে ও জাহাঙ্গীর হোসেন একই গ্রামের মৃত কাসেম মন্ডলের ছেলে।
তাদেরকে শনিবার রাত সোয়া ৯টার সময় বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন সালাম মন্ডল বলেন, সোনাপুর বাজারে সন্ধ্যার পর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের নির্বাচনী কর্মী সভা ছিল। সেখানে যাওয়ার পথে দক্ষিণবাড়ী গোরস্থানের নিকট পৌছালে ৭-৮জনের একদল যুবক হাতুরী পেটা করে। তারা রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিমের চাচাতো ভাই উপজেলা চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধনের মোটরসাইকেল বলে শ্লোগান দেয়।
পরে হাতুরী পেটা করে চলে গেলে লোকজন তাদের উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।

চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমি ৪ মেয়াদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৩ মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান।
ভোটাররা আমার পক্ষে থাকার কারণে নিশ্চিত পরাজয় জেনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের জন্য চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধন সন্ত্রাসী বাহিনী দিয়ে একের পর এক আমার কর্মীদের উপর হামলা চালাচ্ছে।
প্রশাসনের নিকট সুষ্টু ভোটের দাবী জানাই।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park