সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঘূর্ণিঝড় রেমাল: পিরোজপুরের নদ-নদীতে বেড়েছে পানি

  • আপডেট সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২২৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে পিরোজপুরের নদ-নদীগুলোতে বেড়েছে পানির উচ্চতা। জোয়ারের সময় কঁচা নদীতে পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করেছে। এতে নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়েছে। তবে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও, সামান্য গুড়ি গুড়ি বৃষ্টি ছাড়া ভারী বৃষ্টিপাত হয়নি। এছাড়া মাঠে থাকা মৌসুমী ফসল উঠে যাওয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতির তেমন কোন আশংকা নাই। তবে ঘূর্ণিঝড় আঘাত হানলে ক্ষেতে থাকা কলার ক্ষতির আশংকা রয়েছে। অন্যদিকে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায়, জেলেরা বাড়িতে অবস্থান করছে। ফলে জেলেদের ক্ষতি হওয়ার আশংকাও কম।

তবে ঘূর্ণিঝড়ের সাথে সৃষ্ট জলচ্ছ্বাসে মাছের ঘের প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।
এদিকে কঁচা ও বলেশ্বর নদীর পাড়ে অবস্থিত পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেতাচিড়া ও মাঝেরচড়, ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ও ভিটাবাড়িয়া এবং ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ও সাউথখালী সব চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।

এসব এলাকার জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার জন্য জোর চেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park