
মোঃ আল আমিন ইসলামঃ
নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী ডোমার সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করলেন জনাব এস এম রশিদুল হক, পিপিএম-সেবা অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) রংপুর রেঞ্জ
বাংলাদেশ পুলিশ রংপুর।
আজ সোমবার (২৭ মে ২০২৪ খ্রিষ্টাব্দ) জনাব এস এম রশিদুল হক, পিপিএম-সেবা অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয় নীলফামারী ডোমার সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেন।
রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ডোমার সার্কেল অফিসে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার নীলফামারী গোলাম সবুর, পিপিএম-সেবা। আরো উপস্থিত ছিলেন অতিরক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সহ জেলা পুলিশের কর্মকর্তারা।
এসময় রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, সার্কেল অফিসের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন অফিসের বিভিন্ন নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন কার্যক্রম শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শন শেষে সার্কেল অফিস ডোমার, নীলফামারীতে কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের উদ্দেশ্যে আইনী দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা পুলিশ সুপার নীলফামারী, জনাব মোস্তফা মঞ্জুর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী-সার্কেল) মহসিন আলী অফিসার ইনচার্জ ডোমার নীলফামারী। দেবাশীষ কুমার রায় অফিসার ইনচার্জ ডিমলা থানা নীলফামারী। জাহিরুদ্দিন পুলিশ পরিদর্শক (নিঃ) সার্কেল অফিস ডোমার নীলফামারী, সহ সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স বিভিন্নভাবে আইনের দিক নির্দেশনা দেন।
সার্বিক সহযোগিতায় ডোমার থানা পুলিশ।