বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় আনারস প্রতীকের কর্মীকে কুপিয়ে জখম:চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১১১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সহিংসতায় ফারুক ভুঁইয়া নামে আনারস প্রতীকের একজন কর্মী ও সমর্থক মারা গেছে। গত ৩১ মে হামলার পর মঠবাড়িয়া হাসপাতাল থেকে তাকে বরিশালে রেফার করা হয়। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৬ জুন) তিনি মারা যান।হামলার কারন নিয়ে বিভ্রান্ত তৈরি হওয়ায় শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নিহতের পরিবারের সদস্যরা বিষয়টি স্পষ্ট করেছেন।

নিহতের পরিবারের দাবি,ফারুক ভুঁইয়ার ওপর হামলাকারী ও খুনিরা দোয়াত কলম প্রতীকের প্রার্থী বায়জিদ আহমেদ খানের সমর্থক ও সন্ত্রাসী বাহিনী। ঘটনার পর থানা পুলিশ প্রথমে মামলা নিতে অপরাগতা প্রকাশ করে।৩/৪ দিন পর থানায় মামলা নিলেও ঘটনার মূল কারন আড়াল করে এজাহার লেখা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, দোকান থেকে আসামিরা বাকিতে সিগারেট চাওয়া নিয়ে এবং পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ হামলা চালানো হয়। বাস্তবে তুচ্ছ বিষয়কে ইস্যু করে আনারস প্রতীকের সমর্থন করার প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়। নিহতের বাম পায়ে,ডান পায়ে ও কোমড়ের নিচে কুপিয়ে জখম করার চিহ্ন থাকলেও এজাহারে তা উল্লেখ করা হয় নি। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে ফারুক ভুঁইয়া মারা গেলেও মামলার এজাহারে ৩০৭ ও ৩২৬ ধারা উল্লেখ করা হয়নি।

ফারুক ভুঁইয়ার নিহতের ঘটনায় আনারস প্রতীকের প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদের বক্তব্য, হামলাকারীরা ডাকাতি সহ একাধিক মামলার আসামি। আমার প্রতিদ্বন্ধী প্রার্থী লাশের ওপর দিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য ডাকাত ভাড়া করে এ হত্যাকান্ড ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।এ ঘটনায় বায়জিদ আহমেদ খানের শ্বশুর খলিলুর রহমানকে ( আদম খলীলকে) গ্রেফতারের দাবি জানান তিনি।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, বাকিতে সিগারেট না দেওয়ায় ৩১ মে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জুন ফারুক ভুঁইয়ার স্ত্রী রিজিয়া বেগম বাদী হয়ে ৩ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। আদালতের অনুমতি নিয়ে এটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park