বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন

ত্রিশালে গাড়ী সহ ৬ ছিনতাইকারী গ্রেফতার।

  • আপডেট সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৯০ বার পঠিত

ইকবাল হোসেনঃ

ময়মনসিংহের ত্রিশাল থানাধীন রাগামারা নামক স্থানে গত ৩১মে রাতে ২০টন চালসহ ট্রাক ছিনতায়ের ঘটনায় ত্রিশাল থানায় জামাল উদ্দিন নামে এক ব্যক্তি অভিযোগ করলে ছিনাতাইকারী চক্ররের ৬ সদস্যকে দুটি প্রাইভেটকার সহ গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।

১১জুন ত্রিশাল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন থানা পুলিশের একটি চৌকস টিম নিয়ে দিনব্যাপী অভিযান চালিয়ে নেত্রকোনার দূর্গাপুর নামক স্থান হতে দুই প্রাইভেটকার সহ ছিনতাইকারী চক্রের ৬সদস্যকে গ্রেফতার করেন। গ্রেফতার কৃতরা হলেন,১। ওমর ফারুক (৩০) পিতা-মৃত চান মিয়া, ২ । ফরিদুল ইসলাম (৩২) পিতা-মৃত কালু মিয়া, উভয় সাং- সাং-গৌরিপুর লেঙ্গুরা থানা-কমলাকান্দা, জেলা-নেত্রকোনা ৩। চুন্নু মিয়া (২৮) পিতা-মিন্টু মিয়া, সাং-সাখুয়া বাজার চল্লিশা, থানা-নেত্রকোনা ৪। কাউছার উদ্দিন, পিতা-মৃত আমিনুল হক সাং-মাহমুদপুর, উভয় থানা-নেত্রকোনা ৫। রবিউল আউয়াল (৩০) পিতা-মৃত শোকন মিয়া, সাং-দূর্ঘাশ্রম থানা-আটপাড়া ৬। আজিজুল হক (২৮) পিতা-মৃত আঃ আজিজ, সাং-কাউলিকোনা।

ত্রিশাল থানা অফিসার ইনচার্জ বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি এই চক্রের অন্যান্য যারা রয়েছেন তাদের ধরতে অভিযান চলমান। ছিনতাই করা ট্রাক থানা পুলিশের হেফাজতে রয়েছে, ট্রাক ভর্তি ২০টন চাল কোথাই রয়েছে আসামীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রেসবিফিংকালে উপস্থিত ছিলেন, ত্রিশাল থানা ওসি তদন্ত চাঁদ মিয়াসহ অভিযানে থাকা অফিসার বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park