সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

এদেশে কেউ গৃহহীন থাকবে না: জাহিদ ফারুক

  • আপডেট সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৩৬৯ বার পঠিত

বরিশাল প্রতিনিধি

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, এদেশে কেউ গৃহহীন থাকবে না। ববঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে তার কন্যা শেখ হাসিনা এ দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানার লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকার অসহায় মানুষদের বাড়ি ঘর নির্মাণ করে দিচ্ছে।
আজ(শুক্রবার) নগরীর বান্দ রোডস্থ পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজের শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে বরিশাল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থিক চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।
জাহিদ ফারুক বলেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্রক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়,দেশ এগিয়ে যাবে,এগিয়ে যাচ্ছে। গ্রাম হবে শহর। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। শহরের সকল সুবিধা পৌছে যাবে গ্রামে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ এগিয়ে চলেছে। তিনি বেঁচে থাকতে একটা মানুষও না খেয়ে থাকবে না।
এসময়, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বিসমিল্লাহ চর কান্দা জামে মসজিদ, চরবাড়িয়া ইউনিয়নের ভূইয়া বাড়ী জামে মসজিদ,চরকাউয়া ইউনিয়নের তালুকদার জামে মসজিদ, চন্দ্রমোহন ইউনিয়নের মধ্য চন্দ্রমোহন জামে মসজিদ, উত্তর চন্দ্রমোহন জামে মসজিদ, চাদপুরা ইউনিয়নের রাধা গোবিন্দ মন্দির, রায়পুরা বুনিয়াদি স্কুল সার্বজনীন দূর্গা মন্দির,চাদপুরা ইউনিয়নের দক্ষিণ দূর্গাপুর দূর্গা মন্দির, চরমোনাই ইউনিয়নের জাবেদ আলী ইনস্টিটিউশন, চন্দ্রমোহন ইউনিয়নের নবদিগন্ত পাঠাগার ও যুব সংঘ ক্লাব,চরবাড়িয়া ইউনিয়নের হামিদা বেগম,সোহাগ হাওলাদার, চাদপুরা ইউনিয়নের রশিদ মোল্লা, মবির হোসেন হাওলাদার,মোঃমন্নান হাওলাদার, চরকাউয়া ইউনিয়নের মোঃরহিমা বেগম,মেঘা,টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের মোঃরিপন আকন, বিসিসি’র ১৫ নং ওয়ার্ডের হামেদ সিকদার ও ১১ নং ওয়ার্ডের মেজবাহ উদ্দিন জাকিরকে ঢেউটিন ও চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী। সর্বোমোট ২শ বান ঢেউটিন বরিশাল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হবে।
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃমনিজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল মহানগর শাখার যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু সহ বরিশাল জেলা মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park