শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ও গাঁজাসহ ১০জন আটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাদের হামলার অভিযোগে সংবাদ সম্মেলন মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার আমিন আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে পদত্যাগের যেন হিড়িক পড়েছে! একের পর এক সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা দিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি’ সঙ্গে *এস*আর*বি ও বি*জি*বি* মহাপরিচালক গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ সালথায় স্প্রে দিয়ে কলা পাকানোর অভিযোগ, ইউএনওর অভিযানে দোকান রেখে পালালেন ব্যবসায়ী কালীগঞ্জে লকডাউনে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

১৯১ নিউজ পোর্টালের ডোমেইন বাতিলে চিঠি দেওয়া হয়েছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩০২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

জনমনে বিভ্রান্তি ছড়ায় এমন কার্যক্রম পরিচালনাকারী এবং সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলসহ লিংক বন্ধে ইতিমধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি দেওয়া হয়েছে বেলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। সোমবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এ তথ্য জানান।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়। এক লিখিত প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, অনলাইন সংবাদ মাধ্যমে দেশবিরোধী সংবাদ প্রচারের অভিযোগ পেলে তা বন্ধের পদক্ষেপ নেওয়া হবে।

হাছান মাহমুদ আরো বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনলাইন নিউজ পোর্টাল ১৬২টি, দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল ১৬৯টি এবং টিভি চ্যানেলের অনলাইন পোর্টাল ১৫টিসহ ৩৪৬টি অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন দেওয়া হয়েছে। দেশবিরোধী সংবাদ প্রচার বন্ধে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park