শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ও গাঁজাসহ ১০জন আটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাদের হামলার অভিযোগে সংবাদ সম্মেলন মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার আমিন আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে পদত্যাগের যেন হিড়িক পড়েছে! একের পর এক সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা দিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি’ সঙ্গে *এস*আর*বি ও বি*জি*বি* মহাপরিচালক গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ সালথায় স্প্রে দিয়ে কলা পাকানোর অভিযোগ, ইউএনওর অভিযানে দোকান রেখে পালালেন ব্যবসায়ী কালীগঞ্জে লকডাউনে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

দেশের সর্বপ্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

শহিদুল ইসলাম (শাহেদ)

দেশের প্রথম ৩১ কিলোমিটার দীর্ঘ পাতাল মেট্রোরেলের নির্মাণকাজের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পূর্বাচল নতুন শহর প্রকল্প, নারায়ণগঞ্জ রূপগঞ্জের রাজউক কমার্শিয়াল প্লট মাঠে পাতাল মেট্রো লাইন নির্মাণকাজের উদ্বোধন ও ফলক উন্মোচন করেন তিনি।

উল্লেখ্য, এমআরটি লাইন-১-এর দুটি অংশ থাকবে- একটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত (বিমানবন্দর রুট)। এটি হবে ভূগর্ভস্থ এবং এতে ১২টি স্টেশন থাকবে। অপর অংশটি নতুন বাজার থেকে প্রায় ১১.৩৭ কিলোমিটার এলিভেটেড লাইনসহ পূর্বাচল পর্যন্ত (পূর্বাচল রুট)। এতে সাতটি স্টেশন থাকবে। অন্যদিকে বিমানবন্দর রুটের অংশ হিসেবে নতুন বাজার এবং নদ্দা স্টেশন হবে ভূগর্ভস্থ।

বাংলাদেশ সরকার ও উন্নয়ন সহযোগী সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জাইকা) এমআরটি লাইন-১-এর নির্মাণ কাজের জন্য ৫২,৫৬১.৪৩ কোটি টাকার ব্যয়ভার বহন করবে। এর মধ্যে জাইকা প্রকল্প সহায়তা (পিএ) হিসাবে দেবে ৩৯,৪৫০.৩২ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার দেবে ১৩ হাজার ১১১ কোটি ১১ লাখ টাকা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park