বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে ০১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাজধানীতে গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান ফয়সাল কবির ও বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন গ্রেপ্তার আওয়ামী নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস আওয়ামীলীগের সকল নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা

সেপ্টেম্বর থেকে জরায়ুর ভ্যাক্সিন কার্যক্রম শুরু করবে সরকার

  • আপডেট সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও জোরদার করতে এখন থেকে সব উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে মানসিক স্বাস্থ্য সেবার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধের জন্য ভ্যাক্সিন দেয়াসহ স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এক ব্রিফিংয়ে এসব বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ স্বাস্থ্যসেবা কেন্দ্রে এখন থেকে ২৪ ঘণ্টা চিকিৎসক থাকবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক স্বাস্থ্য সেবা সংক্রান্ত বুকলেট দেয়া হবে, যা ক্লাসরুমে পড়ানো হবে।

মন্ত্রী বলেন, জরায়ুর মুখের ক্যান্সারের জন্য আগামী সেপ্টেম্বর মাস থেকে এসপিবি ভ্যাক্সিন কার্যক্রম শুরু করবে সরকার। ব্রেস্ট ক্যান্সারের জন্য মেমোগ্রাফী মেশিন দেয়া হবে সব জেলা হাসপাতালে। ১০ থেকে ১৫ বছর বয়সী মেয়েদেরকে জরায়ু মুখের ক্যান্সারের জন্য ভ্যাক্সিন দেয়া হবে এক ডোজ করে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন করোনাভাইরাসের জন্য ফোর্থ ডোজ যে ভ্যাক্সিন দেয়া হচ্ছে সেটার সময়সীমা শেষ হয়ে যায়নি।

এটা যারা বলছে তারা গুজব সৃষ্টি করছে। ডব্লিউএইচও এর নির্দেশনায় ফাইজারের এই ভ্যাক্সিন এর সময় আরও একমাস রয়েছে।

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সারাদেশের ছয়টি জেলার ১৫ লাখ পরিবারকে বছরে ৫০ হাজার টাকা করে ওষুধসহ স্বাস্থ্যসেবা সংক্রান্ত সরঞ্জাম দেয়া হবে বলেও জানান মন্ত্রী। জেলাগুলো হলো মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, বরিশাল, বরগুনা, ঢাকা, কুড়িগ্রাম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park