মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১।

মাদারীপুরে ১৫০০ পিচ ইয়াবাসহ একাধিক মামলার আসামী দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • আপডেট সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ২৮০ বার পঠিত

মোঃ সোহানুর রহমান
মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদরে ১৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার আসামী দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ। রোববার (৭-ই মে) সন্ধ্যা ৭.৩০ মিনিট এর সময় শহরের পুরাতন কোর্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মাদারীপুরের কালকিনি উপজেলার কালাইরচর গ্রামের মৃত মোস্তফা আলী হাওলাদারের ছেলে মোঃ সেলিম হাওলাদার (৩৫) ও আউলিয়ারচর গ্রামের মৃত সুলতান মুন্সীর ছেলে রশিদ মুন্সী (৪৮)।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনোয়ার হোসেন চৌধুরী জানান, ইয়াবার একটি বড় চালান টেকনাফ থেকে কুমিল্লা হয়ে মাদারীপুরে আসছে এমন খবরের ভিত্তিতে শহরের পুরাতন কোর্ট (লালুনার মোড়) এলাকায় তল্লাসী চৌকি বসানো হয়। থানার উপ-পরিদর্শক (এসআই) নিতাই চন্দ্র সাহা ও মোঃ শাহজাহাল সন্দেহভাজন একটি মোটরসাইকেল জব্দ করে। এ সময় মোটরসাইকেলের সাথে থাকা সেলিম হাওলাদার ও রশিদ মুন্সীর ব্যাগ তল্লাসী করে ১৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও ইয়াবাসহ আটক দুইজনকে থানায় নিয়ে আসা হয়। এই মাদকের ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত, বেশকিছু নাম পাওয়া গেছে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এদিকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে সোমবার আদালতে তোলা হবে। এছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কালকিনি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলাও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park