সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

গাজীপুরে মেয়র প্রার্থীদের সুষ্ঠু পরিবেশে গণসংযোগ

  • আপডেট সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২১৮ বার পঠিত

মোঃ হেলাল উদ্দিন, স্টাফ রিপোর্টার:

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন এলাকায় মেয়র প্রার্থীরা বিভিন্ন এলাকায় জুমার নামাজ আদায় ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে গণসংযোগ করেছেন। মেয়র পদের প্রার্থীরা তাদের গণসংযোগে কোথাও কেউ বাধা প্রদান বা হুমকি ছাড়াই সুষ্ঠু পরিবেশে গণসংযোগ কার্যক্রম করার তথ্য জানিয়েছেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. আজমতউল্লাহ খান শুক্রবার সকালে মহানগরের টঙ্গীর বাদাম এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। তার সফরসঙ্গী বিএম জাহিদুল হক সেতু জানান, প্রার্থী এবং তার কর্মী ও সফরসঙ্গীরা বাদামবাজার এলাকায় একটি পথসভাও করেন। বাজারের একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে বাখরাবাদ এবং সন্ধ্যার দিকে দেওড়া এলাকায় গণসংযোগ করছেন।

দেওয়ালঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের সফরসঙ্গী মঈন মোল্লা জানান, শুক্রবার সকাল থেকেই তার স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন তার বাসায় কর্মীসমর্থকদের সাথে কুশল ও মতবিনিময় করেন। দুপুরে তার সফরসঙ্গীরা সালনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমা’র নামাজ আদায় করেন। পরে দেশীপাড়া, রওশন সড়ক, শিববাড়ী মোড়, জোড়পুকুরপাড়, হাড়িনাল এলাকায় গণসংযোগ করেন। সন্ধ্যার দিকে মহানগরের নাওজোর এলাকায় গণসংযোগ করেন।

বিএনপি নেতা নূরুল ইসলামের ছেলে সরকার শাহনূর আলম বলেন, তিনি শুক্রবারের সকালে নতুনবাজার এলাকায় গণসংযোগ করেন। দুপুরে বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর সফরসঙ্গীদের নিয়ে জু’মার নামাজ আদায় করেন। পরে স্থানীয় মিরাশপাড়া ঘুরে সন্ধ্যার দিকে মহানগরের ৩ নং ওয়ার্ড কাশিমপুর এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগ করেন। তিনি ওই এলাকার একটি জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং তার স্থানীয় কর্মী সমর্থকদের সাথে মতবিনিময় করেন।

যেসব প্রাথীদের গণসংযোগের কথা উল্লেখ করা হয়েছে তারা অরও জানান, এ পর্যন্ত গণসংযোগে কোথাও কোনো ধরণের বাধা বা কেউ কোনো ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park