সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরে খেজুরের ভিতর ইয়াবা, যুবক আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২০৫ বার পঠিত

রকিব হাসান, বিশেষ প্রতিনিধি:

মাদারীপুরে ২৩০টি ইয়াবার বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি রনি হাওলাদার (৩১) এলাকার মৃত গোলাম হোসেন হাওলাদারের ছেলে। রনি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছেন।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আহমেদ জানান, রনি বাড়িতে বসে মাদক কেনাবেচা করছেন- এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়।

আমরা তাকে তল্লাশি করতে চাইলে তার কাছে ইয়াবা থাকার বিষয়টি প্রথম দিকে তিনি অস্বীকার করেন। পরে তাকে তল্লাশি করার সময়ে তার প্যান্টের ভেতরে লুকিয়ে রাখা ৪টি খেজুর পাওয়া যায়। সেগুলো আসলে খেজুর নয়, প্লাস্টিক আর কাগজে বানানো নকল খেজুর। পরে সেই নকল খেজুরের মধ্য থেকে ৫০ টি করে মোট ২০০ পিস ও আরেকটি প্যাকেট থেকে ৩০টি ইয়াবা বের করে আনা হয়।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আহমেদ আরো বলেন, রনি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park