সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরে হাত-পা বেঁধে কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৪২৯ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে এক কিশোরীকে হাত-পা বেঁধে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পলাতক আসামি শওকত তস্তারকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।
সোমবার রাত পৌনে ১০টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শওকত সদর উপজেলার ছিলারচর এলাকার জলিল তস্তারের ছেলে।
মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর তার বাবা ও দাদির সঙ্গে ছিলারচর ইউনিয়নের একটি এলাকার আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করে। গত শুক্রবার দুপুরে চার বছর বয়সী চাচাতো বোনকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়িতে ফিরছিল সে। পরে বোনকে চাচার বাসায় রেখে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় ওই কিশোরীকে এক পেয়ে তার গতিরোধ করেন ছিলারচর এলাকার শওকত তস্তার। পরে ওই কিশোরীর মুখ চেপে হাত-পা বেঁধে পাশের একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে মেয়েটিকে জোড়পূর্বক ধর্ষণ করে শওকত।

ঘটনার একদিন পরেই ধর্ষণের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে অভিযুক্ত শওকত তস্তারকে আসামি করে সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

বিষয়টি র‌্যাবের নজরে আসলে মাদারীপুর র‌্যাব-৮ ও র‌্যাব-১১ বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে আসামি শওকত তস্তার নারায়ণগঞ্জে অবস্থান করছেন। এরপর র‌্যাবের একটি দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকায় অভিযান চালিয়ে শওকতকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park