মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

কালীগঞ্জে শো-কেসের গ্লাসে গলা কেটে ইউপি সদস্যের মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে বিছানা থেকে পড়ে গলায় কাঁচ ফুটে আনোয়ার হোসেন (৫০) নামে এক ইউপি সদস্যের করুন মৃত্যু হয়েছে। সে মালিয়াট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য। বুধবার বেলা সাড়ে ১২ দিকে উপজেলার মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে। মালিয়াট গ্রামের আব্দুল বারেক মন্ডলের ছেলে নিহত আনোয়ার একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তার দুই মেয়ে এক ছেলে রয়েছে। এদিকে তার মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক প্রচার রটে সে নিজেই তার গলা কেটে আত্মহত্যা করেছে।

নিহতের স্ত্রী ও স্বজনরা জানায়, কয়েক মাস আগে আনোয়ার স্ট্রোক করার পর থেকেই অসুস্থ ছিল। গত মঙ্গলবারও তাকে যশোর সিএমএইচ থেকে ডাক্তার দেখিয়ে আনা হয়। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে নিজ ঘরে বিছানা ছেড়ে উঠতে গিয়ে অসাবধানতাবশত শোকেজের উপরে পড়ে যায়। তার মাথায় আঘাতে শোকেজের গ্লাস ভেঙ্গে গলায় ফুটে যায়। এ সময় তার গোঙ্গানির শব্দে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে দেখেন আনোয়ার মেঝেতে পড়ে রয়েছে। তার গলায় কাঁচ ফুটে কেটে রক্ত বের হচ্ছে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে যশোর হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয় ।

মালিয়াট ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম খাঁ জানান, তিনি প্রথমে আত্মহত্যার সংবাদ শুনেই আনোয়ারের বাড়িতে যান। এরপর পরিবারের সদস্যদের কাছে জানতে পারেন অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে পড়ে গলাতে কাঁচ ফুটে অতিরিক্ত রক্ত ক্ষরনেই তার মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমান জানান, খবর শুনেই তিনি নিহত ইউপি সদস্যের বাড়িতে যান। মৃত্যুর কারন সম্পর্কে পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন ঘরে শোকেজের উপর পড়ে গ্লাস ভেঙ্গে গলায় ফুটে তার মৃত্যু হয়েছে। গলায় ফোটা ভাঙ্গা কাচের টকরোটি তিনি দেখেছেন। তিনি জানান, কাঁচে গলা কেটে অকিরিক্ত রক্তক্ষরনেই তার মৃত্যু হতে পারে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park