
আজকের সংগ্রাম ডেস্ক:
জনাব মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানার নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ মাসুদ রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ইং-১১/০৭/২০২৩ তারিখ রাত আনুমানিক ২২.৪০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা থানাধীন ডিঙ্গেদহ টাওয়ার পাড়া সাকিনস্থ মরহুম ডাঃ শৈলেনের আম বাগান হতে জুয়া খেলা অবস্থায় ১। মোঃ বিশারত আলী(৫৫), পিতা- মৃত জলবক্স মন্ডল, সাং-মদনা, থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা, ২। মোঃ মিলন মোল্যা(৩২), পিতা- মোঃ আক্তার মোল্যা, সাং- ডিঙ্গেদহ বাজারপাড়া, ৩। মোঃ সোহরাব(৫৮), পিতা- মৃত ফকির চাঁন মন্ডল, সাং- ডিঙ্গেদহ মানিকদি পাড়া, ৪। মোঃ রিপন হোসেন(৩৫), পিতা- মৃত সৈয়দ আলী, ৫। মোঃ আহসান(৪২), পিতা- মৃত আহম্মেদ, ৬। মোঃ খোকন(৫০), পিতা- মৃত আছির উদ্দিন মন্ডল, সর্বসাং- ডিঙ্গেদহ মানিকদি পাড়া, সর্ব থানা- চুয়াডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাদেরকে ক) জুয়া খেলার টাকা, খ) এক সেট তাস এবং গ) একটি প্লাস্টিকের বস্তার চটসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।