সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নাশকতা মামলায় ফের কারাগারে সাতক্ষীরার পৌর মেয়র মোঃ তাজকিন আহমেদ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৮২ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন, সাতক্ষীরা:

নাশকতার মামলায় পুনরায় কারাগারে গেছেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী। আজ মঙ্গলবার (১৮ জুলাই) সাতক্ষীরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোঃ আব্দুল আলিম আল রাজী তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাতক্ষীরা জজ কোর্টের সরকারি কৌসুলী আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়র তাজকিন আহমেদ চিশতী পৃথক দুটি নাশকতার মামলায় হাইকোর্টের নির্দেশে অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ পুনরায় জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে।
মামলাসূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল বের করে জামায়াত। এসময় নাশকতার অভিযোগে জামায়াত ও বিএনপিদলীয় ১৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ। সদর থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে পৌর মেয়র চিশতী সহ প্রায় দুইশত জনকে আসামী করে একটি মামললা দায়ের করেন। এছাড়া আরও একটি নাশকতার মামলা দায়ের করা হয় মেয়র চিশতীর বিরুদ্ধে।
এ ঘটনায় ২০২৩ সালের ২৪ জানুয়ারি নাশকতার মামলায় কারাগারে যান মেয়র চিশতী। এরপর ৬ ফেব্রুয়ারী তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ। ৯ ফেব্রুয়ারী চিশতী জামিনে মুক্ত হবার পর ১৪ ফেব্রুয়ারী বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বিত হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ এক আদেশে চিশতীর বরখাস্তের আদেশ স্থগিত করেন। এরপর ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মেয়র চিশতী পৌরসভায় প্রবেশ করে দায়িত্ব বুঝে নিতে গেলে তাকে বাধা দিয়ে লাঞ্চিত করেন ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান সহ বেশ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। তখন তিনি স্বপদে বহাল হতে পারেননি। এরপর চলতি বছরের ১৯ জুন এক স্মারকপত্রে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতীর কাছে সকল ক্ষমতা বুঝিয়ে দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। ২১ জুন তারিখে পুনরায় মেয়র পদে বসে তাজকিন আহমেদ চিশতী।
উল্লেখ্য, সাতক্ষীরা পৌর বিএনপির সদস্যসচিব পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী বেশ কয়েকবারের নির্বাচিত মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান মেয়র পদে টানা দুইবারের নির্বাচিত মেয়র তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park