সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালকিনিতে অপহরনের ১০দিন পরও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্রী।

  • আপডেট সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৮০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

প্রেমের প্রস্তাব মেনে না নেয়ায় ক্ষীপ্ত হয়ে মাদারীপুরের কালকিনিতে ১২ বছর বয়সের এক মাদ্রাসা ছাত্রীকে জোরপূর্বক ফাঁকা রাস্তা থেকে তুলে নিয়ে গেছে বখাটে। ওই মাদ্রাসা ছাত্রী অপহরণের ১০ দিন অতিবাহিত হলে এখনো উদ্ধার হয়নি। এ ঘটনায় থানায় একটি অপহরন মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার দুপুরে মামলা ও ভূক্তভোগী পরিবার সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের মোঃ জাহাঙ্গীর উকিলের বখাটে ছেলে মেহেদী হাসান উকিল দীর্ঘদিন ধরে দক্ষিন জনারদন্দী গ্রামের এক মাদ্রাসা ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। কিন্তু ওই মাদ্রাসা ছাত্রী তার প্রেমে সাড়া না দিয়ে এবিষয়টি তার পরিবারের সদস্যদের অবহিত করে। পরে নিরুপায় হয়ে ওই মাদ্রাসা ছাত্রীর পরিবারের লোকজন মেহেদী হাসান উকিলের পরিবার ও স্থানীয় মাতুব্বরদের কাছে ওই বিষয়টি নিয়ে বিচার দেন। এতে করে মেহেদী হাসান ক্ষীপ্ত হয়ে তার কয়েকজন সহযোগীদের সাথে নিয়ে গত ০৯/০৭/২৩ইং তারিখে ওই মাদ্রাসা ছাত্রী বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে একটি ফাঁকা রাস্তা থেকে মুখ বেঁধে জোরপুর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকে ওই মাদ্রাসা ছাত্রীর কোন প্রকার হদিস পাওয়া যায়নি। পরে মাদ্রাসা ছাত্রীর দাদা বাদী হয়ে মেহেদী হাসানসহ কয়েকজনকে আসামী করে কালকিনি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
ভূক্তভোগীর দাদা বলেন, আমার নাতীকে মেহেদী হাসান উকিল তার লোকজন দিয়ে তুলে নিয়ে গেছে। আমি আমার নাতিকে ফেরত চাই।
অভিযুক্ত মেহেদী হাসানের বাবা জাহাঙ্গীর উকিল জানান, তাদের দুজনকেই আমরা ও খুজে বের করার চেষ্টা অব্যাহত রেখেছি। কি কারনে নিছে বলতে পারবো না।
এব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, থানায় অপহরণ মামলা হয়েছে। ওই ছাত্রীকে উদ্ধারের জোর চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park