মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

পোরশায় চার ডাকাত আটক।

  • আপডেট সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২১৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

নওগাঁর পোরশায় বেজোড়া নামক রাস্তায় ডাকাতীর প্রস্তুতিকালে চার জন ডাকাত সদস্যকে আটক করেছেন স্থানীয় জনগণ। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। আটকৃতরা হলেন মান্দা উপজেলার উত্তর মদন চক গ্রামের বেলাল উদ্দিনের ছেলে জনি (২১), একই উপজেলার জামদই গ্রামের মৃত আজিজ খানের ছেলে শফিকুল ইসলাম শরিফ (২৩), নিয়ামতপুর উপজেলার ভবানীপুর গ্রামের ইসাহক প্রামানিকের ছেলে নুরুজ্জামান সাগর (৩০) ও পোরশা উপজেলার যমুনাবাগান গোপালগঞ্জ গ্রামের ফারুক হোসেনের ছেলে তারেক হোসেন (২৭)। জানাগেছে, সোমবার দিবাগত রাতে বেজোড়া-ইলাম রাস্তার মাঝে গোমরতলা নামক স্থানে তারা ডাকাতীর প্রস্তুতি নিচ্ছিল। এসময় এলাকার জনগণের সন্দেহ হলে তাদের আটক করে তেতুলিয়া ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন। পরে চেয়ারম্যান রাতেই তাদের থানায় হস্তান্তর করেন। থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২টি হাসুয়া, ৩টি মোবাইল, ২টি বাঁশের লাঠি ও ৪ টুকরা কালো কাপড় সহ রাতেই চারজন ডাকাত সদস্যকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতে তাদের আরো সদস্য আছে বলে তারা স্বীকার করেছেন ও নাম বলেছেন। ওদের ধরার চেষ্ঠা চলছে। আটক চারজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধীক মামলা আছে বলে তিনি জানান। এবিষয়ে থানায় মামলা হয়েছে এবং তাদের বুধবার সকালে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park