মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনায় ৩৯ বোতল বিদেশি মদসহ এক যুবক গ্রেপ্তার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৭৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৩৯ বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে একটি টিম ১৫ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার সময় ছাতক থানাধীন নোয়ারাই বাজার টু বালিউড়া বাজারগামী সড়কে অভিযান চালিয়ে মোঃ শাওন (২৩) নামের ওই যুবককে আটক করে।
এ সময় তার হেফাজতে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগে তল্লাশি করে ৩৯ বোতল অফিসার্স চয়েজ মদ উদ্ধার করে জব্দ করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাঈনুল জাকির বলেন, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। আসামিকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park