সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

স্লোগান দিতে দিতেই স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা -মাহমুদ ।

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ যোগ দিতে এসেছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মাহমুদ হোসেন। কিন্তু সমাবেশ পর্যন্ত আর যাওয়া হয়নি তার।

মিছিলের নেতৃত্ব দিয়ে ফকিরাপুল আসতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানে সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাহমুদ হোসেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। স্ট্রোক করে তিনি মারা যান বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু মাহমুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, ঢাকায় পৌঁছে আমরা একসাথে শান্তিপূর্ণ মিছিল নিয়ে সমাবেশের দিকে যাচ্ছিলাম। এ সময় মাহমুদ হার্ট এ্যাটাক করে অসুস্থ হয়ে পড়ে। তখন আমরা তাকে সাথে সাথে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক মাহমুদকে মৃত ঘোষণা করেন। পরে আমি তার পরবারকে ফোন করে বিষয়টি জানিয়ে তাদের ঢাকা মেডিকেলে আসতে বলি।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, মিছিল নিয়ে নয়াপল্টনে যাওয়ার সময় সামনের সারিতে থাকা মাহমুদ অসুস্থ হয়ে পড়েন। নেতাকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park