বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস আওয়ামীলীগের সকল নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: ৩-০ গোলে বিজয়ী এইচএসসি প্রথম বর্ষ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে বড় সাফল্য: নগদ ১৫ লাখ টাকা ও সিরাপসহ গ্রেপ্তার ৩

কালীগঞ্জে দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণের জন্য ঋণের চেক বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৫১ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ:

বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় দুইটি দুগ্ধ সমবায় সমিতির ৫০জন সদস্যর মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে সমবায় অধিদপ্তরের দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের খুলনা বিভাগীয় যুগ্মনিবন্ধক মিজানুর রহমান, প্রকল্প পরিচালক ও সমবায় অধিদপ্তর ঢাকা যুগ্মনিবন্ধক মশিউর রহমান, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ঝিনাইদহ জেলা সমবায় অফিসার জাফর ইকবাল, নড়াইল জেলা সমবায় অফিসার আসলাম আলী ভুইয়া, কালীগঞ্জ উপজেলা সমবায় অফিসার আসাদুজ্জামান , রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু, নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ রনি প্রমুখ।

সমবায় অধিদপ্তর কর্তৃক বাংলাদেশের দুইটি জেলায় পাইলট প্রকল্প হিসেবে দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় সমিতির সদস্যদের মাঝে উন্নত জাতের গাভী গরু ক্রয়ের জন্য ঋণ প্রদান করছে। এর আলোকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নে বেগবতি দুগ্ধ সমবায় সমিতি এবং রায়গ্রাম ইউনিয়নের চিত্রা দুগ্ধ সমবায় সমিতির ৫০জন সদস্যকে প্রথম পর্যায়ে ১ লাখ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়। পরে আরো ৪০ হাজার টাকা করে ঋণ দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park