মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

“গাছ লাগান পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় গাছ বিতরণ।

  • আপডেট সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৫২ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন, সাতক্ষীরা:

“গাছ লাগান পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদরের তুজুলপুরে গাছ বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) বেলা ১১টায় তুজলপুর কৃষক ক্লাব চত্বরে তুজলপুর ট্রলি মালিক- শ্রমিক সমিতির আয়োজনে ও কৃষক ক্লাবের সহযোগিতায় ট্রলি মালিক-শ্রমিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং গাছের চারা বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “প্রকৃৃতির ভারসাম্য রক্ষা করতে বেশি বেশি গাছ লাগাতে হবে। বজ্রপাত রোধে সকলকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তালগাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দেশের উন্নয়ন, অগ্রগতি ও শান্তির স্বার্থে স্বাধীনতার স্বপক্ষের মানুষদের প্রয়োজন। দেশের সকল মানুষদের ভালো রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এমপি রবি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান,
তুজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কাশেম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ট্রলি মালিক-শ্রমিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুকুর আলী প্রমুখ। এসময় উপস্থিত সকলের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং গাছের চারা হাতে নিয়ে গাছ লাগানো এবং দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সন্ত্রাস বিরোধী কর্মকান্ড পরিহার করতে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করানো হয়। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক ক্লাব ও তুজলপুর ট্রলি মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তুজুলপুর কৃষক ক্লাবের সভাপতি সাংবাদিক মো. ইয়ারব হোসেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park