
সুমন খান:
নিজস্ব প্রতিবেদক:
পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূল, বাল্যবিয়ে বন্ধ ও যৌন হয়রানি প্রতিরোধে রাজধানীর মিরপুর কাফরুল থানার কমিউনিটি পুলিশিং কমিটি পুনর্গঠন ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১/৭/২০২৩ জুলাই, রোজ সোমবার সকালে ১০টার দিকে ।এসময় উপস্থিত প্রধান অতিথি মোঃ জসীম উদ্দিন মোল্লা, উপ পুলিশ কমিশনার (মিরপুর জোন ও প্রশাসন ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ,ঢাকা।বিশেষ অতিথি,মাসুক মিয়া পিপিএম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিরপুর জোন ও প্রশাসন ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ,ঢাকা।বিশেষ অতিথি,হাসান মুহাম্মদ মুহতারিম , সহকারী পুলিশ কমিশনার (মিরপুর জোন ও প্রশাসন ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ,ঢাকা।
সভাপতিত্ব করেন, মোঃ ফারুকুল আলম, অফিসার ইনচার্জ, কাফরুল থানা ,ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা।অনুষ্ঠানে ঢাকা , বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।
পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।
ঢাকা ১৫ আসনের দায়িত্বপ্রাপ্ত মহানগর যুবলীগের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন,
আলহাজ্ব হুমায়ূন রশিদ জনি সহ-সভাপতি ঢাকা মহানগর যুবলীগ উত্তর ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন,
মোঃ কোবির আহমেদ ১৪ নং ওয়ার্ড যুবলীগ ঢাকা মহানগর উত্তর মোঃ আহাদ আলী দেওয়ান সাধারণ সম্পাদক ৪ নং ওয়ার্ড যুবলীগ ঢাকা মহানগর উত্তর।
কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ আরো অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।