
রকিব হাসান
বিশেষ প্রতিনিধি:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, শেখ হাসিনার কাছে যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন দেশের প্রতিটি মানুষ থাকবে নিরাপদ থাকবে। জাতীর পিতার সোনার বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলবোই, তোলবোই। রোববার (৩০-ই জুলাই) সন্ধ্যায় মাদারীপুর শহরের লেকেরপাড়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ ফ ম বাহাউদ্দিন নাছিম আরো বলেন, প্রয়োজনে জীবন দিয়ে, রক্ত দিয়ে হলেও গণতন্ত্রকে রক্ষা করা হবে। স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়বো। দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত বাংলাদেশ আজ আত্মমর্যাদায় উদ্ভাসিত। শেখ হাসিনার নেতৃত্বে দেশেরে মানুষ স্বস্তি পায়, সাহস পায়।
মাদারীপুর-৩ আসনের সাবেক এই সংসদ সদস্য বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। অন্য রাজনৈতিক দল নির্বাচনে এসে জনমত যাছাই করে দেখুক, কিন্তু জনগণকে হুমকি দিয়ে নির্বাচন বানচাল করার কোন সুযোগ দেশে করতে দেয়া হবে না। এটাই আওয়ামী লীগের শপথ। যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, যারা সন্ত্রাসের রাজনীতি করে, ধ্বংসের রাজনীতি করে, যারা হাওয়া ভবন থেকে দুর্নীতি করেছে, সেই হাওয়া ভবন যেমন বাংলাদেশ থেকে গুঁড়িয়ে দেয়া হয়েছে, তেমনি এই দেশে সেই দুর্নীতিবাজদের হাতে কখনই ছেড়ে দেয়া হবে না।
মাদারীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা সিদ্দিকী, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসানসহ অনেকেই।