সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরায় বিএনপি জামায়াতের ৩২ নেতাকর্মী আটক করেছে পুলিশ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৮৬ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি;

সাতক্ষীরায় নাশকতা পরিকল্পনার অভিযোগে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও শহর জামায়াতের আমির মোস্তাফিজুর রহমানসহ ৩২ জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দিনভর আটক করার পর মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করে পুলিশ। আটককৃত হলেন শহর জামায়াতের আমীর মুস্তাফিজুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির ওসমান গনি, সাতক্ষীরা পৌরসভার ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল হান্নানসহ মোট ৩২ জামায়াত-বিএনপির নেতাকর্মী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে জেলা শহরের আমতলা এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই বিশাল ঝটিকা মিছিল বের করে জামায়াত।

এরপর তারা নাশকতার চেষ্টা করছিলো। পরে গোপনসূত্রে খবর পেয়ে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে মঙ্গলবার তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park