মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতির দাফন সম্পন্ন।

  • আপডেট সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৩২ বার পঠিত

মোঃ মিন্টু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাবেক সভাপতি রউফ মোল্লা গতকাল বৃহস্পতিবার দুপুর ১,৩০ টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”
তাঁর মৃত্যু কালে বয়স হয়েছিল ৯৪ বছর।

ভাদুলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রাত ৮টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পরে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাজার পূর্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আব্দুর রউফ মোল্লার স্মৃতিচারণ করেন। পরে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা (এমপি), ২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম (এমপি) ও ১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান (এমপি)র পক্ষ থেকে মরহুমের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও গভীর শোক প্রকাশ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর এ পি এস- ২ গাজী হাফিজুর রহমান লিকু, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খন্দকার সিরাজুল ইসলাম, সদস্য এম এ খায়ের মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো, মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শরাফত হোসেন লাভলু মৃধা, জামিনুর রহমান জাপান, সাংগঠনিক সম্পাদক প্রফেসর মফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মশিউর রহমান খান, দপ্তর সম্পাদক শহিদুল খন্দকার, হাবিবুর রহমান হানিফ, ইউপি চেয়ারম্যান আনজুরুল ইসলাম আঞ্জু, লুৎফা রহমান লুথু, রামদিয়া কলেজের সাবেক ভিপি রাজিব হোসেন মোল্লা, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ আজাদ হোসেন মৃধা, আওয়ামী লীগ এবং সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park