মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

স্বর্ণালংকারের সাথে গরুর মাংসও নিয়ে গেল ডাকাতদল।

  • আপডেট সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের রামগঞ্জে কুয়েতপ্রবাসীর বাসায় ঢুকে স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে একদল ডাকাত। এ সময় ফ্রিজে থাকা গরুর মাংসও নিয়ে গেছে তারা।

শুক্রবার (৪-ই আগস্ট) ভোররাতে উপজেলার করপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আনন্দীপুর গ্রামে কুয়েতপ্রবাসীর ফারুক হোসেনের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

ফারুক হোসেন বলেন, আমরা চার ভাই। আমিসহ তিন জন কুয়েতপ্রবাসী। আমাদের চার ভাইয়ের পরিবারই ঢাকায় থাকে। রামগঞ্জের বাড়িতে আমার বাবা আলী আহম্মদ ও মা হোসনেয়ারা বেগম থাকেন।

তিনি আরও বলেন, ঘটনার সময় ডাকাতদল একতলার ছাদে ওঠে। একপর্যায়ে সিঁড়ির রুমের টিনের চালা খুলে তাদের কেউ একজন ভেতরে প্রবেশ করে। পরে সিঁড়ির রুমের দরজা খুলে তারা বাসায় ঢুকে আমার বাবা-মাকে চেতনানাশক স্প্রে ছিটিয়ে অচেতন করে রাখে। পরে আলমারিতে থাকা ১ লাখ ৪৪ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় বাসায় থাকা কম্বলসহ বিভিন্ন মালামাল ও ফ্রিজে থাকা মাছ-মাংসও নিয়ে গেছে ডাকাতদল।

এ বিষয়ে রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি ডাকাতি নয়, চুরির ঘটনা। এ ব্যাপারে ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park