সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জ মডেল থানায় হয়রানিমুক্ত ও উন্নত ভূমিসেবা নিশ্চিত করতে চায় নতুন এসিল্যান্ড- সালাউদ্দিন আইয়ুবী।

  • আপডেট সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৫৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মডেল ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ সালাহউদ্দিন আইয়ূবী। তিনি গত ২৭ জুলাই এই পদে যোগদান করেন।

মোঃ সালাহউদ্দিন আইয়ূবী ৩৭ তম বিসিএস এর মাধ্যমে বিসিএস (প্রশাসন) ক্যাডার এ প্রথমে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে নিযুক্ত ছিলেন। এছাড়া তিনি ফরিদপুর জেলার সালতা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি বরিশালের বাবুগঞ্জ থানায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মোঃ আব্দুল হাকিম হাওলাদার বিসিক এর সহকারী মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। তিনি বরিশাল জেলা স্কুল থেকে ২০০৭ সালে কৃতিত্বের সাথে এসএসসি এবং ২০০৯ সালে বরিশাল সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ন হন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এই কর্মকর্তা ব্যক্তিগত জীবনে বিবাহিত। তার একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী বলেন, কেরানীগঞ্জবাসীর জন্য হয়রানিমুক্ত ও উন্নত ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করে যাবো। এই জন্য সকলের সহযোগীতা প্রয়োজন। তিনি আরও বলেন, সর্বস্তরের ভূমিসেবা প্রার্থীদের সেবা দিতে আমি সব সময় প্রস্তুত আছি। সেবাপ্রার্থীরা যেকোন সমস্যা নিয়ে সরাসরি তারা আমার সাথে কখা বলতে পারবেন। তাদের জন্য আমার অফিস সব সময় উন্মুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park