সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জলঢাকা কে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • আপডেট সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৮৩ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:

আশ্রয়নের অধিকার,শেখ হাসিনার উপহার’ এ প্রতিপাদ্য শ্লোগানকে ধারন করে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ভুমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ গৃহ হস্তান্তরের উদ্বোধন এবং জলঢাকা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৯ আগষ্ট) সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ ঘোষণা করেন তিনি।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও প্রজেক্টর ডিসপ্লের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেখার শু-ব্যবস্থা করেন উপজেলা প্রশাসন। উক্ত গৃহঘর হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, আব্দুল ওয়াহেদ বাহাদুর।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তাফা এমপি, সহকারী কমিশনার (ভূমি) এবি. এম. সারোয়ার রাব্বি,পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, প্রকৌশলী শিশির চন্দ্র দাস, কৃষি অফিসার সুমন আহমেদ, পঃ পঃ কর্মকর্তা রেজওনুল কবীর, পৌর সার্ভেয়ার তারিকুল ইসলাম তারেক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম প্রমুখ। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বার,তহশিলদার, বিভিন্ন রাজনৈতিক ূলে ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপকারভোগীদের ভুমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ ঘরের কাগজপত্র,সেলাই মেশিন,দু’টি করে চারাগাছ তুলে দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক জানান, প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৯ শত ৫২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহ প্রদান করে পূনর্বাসন করা হয়েছে। এছাড়াও গুচ্ছগ্রাম-২ সিভিআরপি প্রকল্পের মাধ্যমে ১শত ৮০ জন ও সেনাবাহিনী কর্তৃক ব্যারাক ঘর নির্মান করে ১শতটি পরিবার সহ সর্বমোট ১ হাজার ২শত ৩২জন ” ক ” শ্রেণির তালিকাভুক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবার পূর্নবাসিত হয়েছে। আরো জানা যায়, ভূমিহীন ও গৃহহীন পরিবার আপাতত না থাকায় জলঢাকা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park