সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জ উপজেলায় আবারও নতুন করে ৮টি ঘর পেল গৃহহীন পরিবার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী আশ্রয়ন-২ প্রকল্পের চতুর্থ ধাপের ২য় পর্ষায়ে ঝিনাইদহের কালীগঞ্জে আরো ৮ টি ভুমিহীন গৃহহীন পরিবার পেল নতুন ঘরের চাবী ও দলিল। এ নিয়ে কালীগঞ্জ উপজেলাতে মোট ১৪১ টি ভূমিহীন পরিবারের মাঝে নতুন ঘর দেওয়া হল। বুধবার সকাল সাড়ে ১০ টায় গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কালীগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ভূক্তভোগীদের হাতে ঘরের চাবী ও দলিল তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে জমি ও গৃহ হস্তান্তর কার্য্যক্রম অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় মানুষের কথা ভাবেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশে একজনও ভূমিহীন গৃহহীন পরিবার থাকবে না। তারই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়ায় দেশের অনেক ভূমিহীন পরিবারের আজ পাকা ঘরে মাথা গোঁজার ঠাঁই হয়েছে। সভাতে ইউএনও জানান, এ পর্ষন্ত উপজেলাতে ১৪১ টি ঘর প্রদান ছাড়াও পর্ষায়ক্রমে উপজেলার সকল ভূমিহীনদের ঘরের ব্যাবস্থা করা হবে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, প্রানীসম্পদ কর্মকর্তা রেজাউল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, নির্বাচনী কর্মকর্তা আলমগীর হোসেন ও গনমাধ্যমকর্মী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park