সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দ্বিতীয় বারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন কাজী মনিরুজ্জামান (পিপিএম)।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১২৪ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন, সাতক্ষীরা:

টানা দ্বিতীয় বারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার মানবিক এসপি কাজী মনিরুজ্জামান (পিপিএম)। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) খুলনা রেঞ্জ অফিসে দিনব্যাপী ক্রাইম কনফারেন্স সভায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে তাকে পদক দেওয়া হয়। খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় সূত্রে জানা গেছে, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সাতক্ষীরা জেলার এসপি কাজী মনিরুজ্জামানকে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত করা হয়েছে। সাফল্যের ধারাবাকিতায় একই সঙ্গে দ্বিতীয় বারের মতো রেঞ্জের শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল ও তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ এসআই এবং এএসআইয়ের কৃতিত্ব অর্জন করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।

সভায় খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে শ্রেষ্ঠ পুলিশ সুপার, সদর সার্কেলের মীর আসাদুজ্জামানকে শ্রেষ্ঠ সার্কেল, কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমানকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও কলারোয়া থানার এসআই মোঃ ফরিদ আহমেদ জুয়েল এবং এএসআই নুর মোহাম্মদের হাতে পদক ও সার্টিফিকেট তুলে দেন।

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ইতোমধ্যে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে এবং ধারাবাহিক গ্রেপ্তার অভিযান চালিয়ে সব মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। এ ছাড়া জেলায় যোগদানের পর থেকে তিনি সাধারণ মানুষের দুর্ভোগ-দুর্দশা লাঘবের জন্য কাজ করে যাচ্ছেন।

অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট) হাসানুজ্জামান, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) জয়দেব চৌধুরী সহ রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার ও খুলনা রেঞ্জের অধীন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park