বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

কুড়িগ্রামে বাবার বাড়ি থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার।

  • আপডেট সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২২৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বাবার বাড়ি থেকে সম্প্রতি বিয়ে হওয়া এক তরুণীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে পান্ডুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা।

নিহত রিংকি বেগম (২০) ওই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। রেজাউল একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী।

প্রতিবেশীদের বরাতে পান্ডুল ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, পাঁচ মাস আগে রিংকির বিয়ে হয় উলিপুরের মাঝবিল এলাকায়। তার স্বামী চট্টগ্রামে সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত।

রিংকি চার দিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন। শনিবার রিংকির মা তার বাবার বাড়িতে (রিংকির নানা বাড়িতে) থাকায় রাতে মেয়েটি একাই একটি ঘরে ছিল। অন্য ঘরে তার দাদা-দাদি ও ছোট ভাই ছিল।

সকালে রিংকির ছোট ভাই ডাকাডাকি করে তার সাড়া না পেয়ে অন্য একটি দরজা দিয়ে ঘরে ঢুকে বোনের গলাকাটা লাশ দেখতে পায়। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে।

ওসি গোলাম মর্তুজা বলেন, ধারণা করা হচ্ছে, শনিবার মধ্যরাতে কে বা কারা তরুণীকে গলা কেটে হত্যা করেছে। তার গলায় একাধিক ছুরিকাঘাত রয়েছে।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park