সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জের গদারবাগে কেমিক্যাল গোডাউনে আগুন, নিহত ৪।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৮০৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ ৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ জন শিশু ও ২ জন নারী রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। সোমবার রাত সাড়ে তিনটার সময় কেমিক্যাল গোডাউনে এই আগুন লাগে। এ সময় মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু কেমিক্যাল বস্তুর এই আগুনের তাপ এতই প্রখর ছিল যে মানুষ আগুনের তাপে ঘটনাস্থলের কাছে ভিড়তে পারেনি। এ সময় লোকজন গোডাউনের পাশের একটি ভাড়াটিয়া বাড়ির দেয়াল ভেঙে তিনজনকে জীবিত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । চিকিৎসাধীন অবস্থায় সেখানে একজন মারা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলের ভিতর থেকে তিনজনের দগ্ধ লাশ উদ্ধার করে। সকালে খবর পেয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম ও কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে এলাকাবাসী আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউনটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য গোডাউনের মালিক কে একাধিকবার অনুরোধ করলেও তিনি কেমিক্যাল গোডাউনটি অন্যত্র সরিয়ে নেননি। তবে কি কারণে এই গোডাউনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা এটিএম শামসুদ্দোহা জানান, কেমিক্যালের আগুনের ভয়াবহতার খবর আমরা রাত চারটায় জানতে পারি। ছয়টি ইউনিট এসে ভোর ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। চার জনের মৃত্যুর খবর এখন পর্যন্ত পাওয়া গেছে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল বিন করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে মৃতদের পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকা ও আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park