সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানার আগুন স্ত্রী সন্তানকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন সোহাগ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানার আগুন থেকে স্ত্রী সন্তানকে বাঁচাতে গিয়ে মারা গেলেন ফার্নিচার মিস্ত্রি সোহাগ মিয়া (২৮)। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের গদাবাগ এলাকায় হাজী আবুল হাসনাতের মালিকানাধীন স্বাদ গ্লাস অ্যান্ড পলিমার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, কেমিক্যালের কারখানার আগুন গোডাউন থেকে ঘরের ভেতরে ছড়িয়ে পড়লে ঘুম থেকে জেগে কোনরকমে চার বছরের মেয়ে রোজাকে কোলে নিয়ে ঘর থেকে বের হয়ে যান সোহাগ মিয়া। তখন ঘরের ভেতর রয়ে যায় তার স্ত্রী মিনা ও দুই বছরের মেয়ে তাইয়েবা। অগ্নিদগ্ধ বড় মেয়েকে নিরাপদ আশ্রয় রেখে স্ত্রী ও ছোট মেয়েকে বাঁচাতে পুনরায় ঘরের ভেতর ঢুকে পড়ে সোহাগ। কিন্তু ঘরের ভেতর গিয়ে দেখেন ততক্ষণে স্ত্রী ও সন্তান অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এরপর তিনি নিজেকে বাঁচাতে ঘর থেকে বের হতে পারলেও মারাত্মক অগ্নিগদ্ধ হন তিনি। পরে স্থানীয়রা সোহাগ ও তার বড় মেয়ে রোজাকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫-ই আগষ্ট) দুপুর একটায় সোহাগের মৃত্যু হয়।

উল্লেখ্য, কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে সোহাগের স্ত্রী মিনা (২২) ও তার মেয়ে তাইয়েবা(২) এবং পাশের ঘরে থাকার সোহাগের বড় ভাই সৌদি প্রবাসী মিলন মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩০) ও তার মেয়ে ইশা(১৬) ঘটনাস্থলেই মারা যায়। সোহাগের মৃত্যু নিয়ে অগ্নিদগ্ধের ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় সোহাগের বড় মেয়ে রোজা হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park