মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

রাজধানী মিরপুর রিপোর্টার্স ক্লাব পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন।

  • আপডেট সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১২৪ বার পঠিত

সুমন খান:

রাজধানী ঢাকার মিরপুরের সাংবাদিকদের প্রাণের সংগঠন ”মিরপুর রিপোর্টার্স ক্লাব ”কর্তৃক বাঙালি জাতির পিতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

গতকাল ১৬ ই আগস্ট “মিরপুর রিপোর্টার্স ক্লাব” এর আয়োজনে মিরপুরের বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে মিরপুর রিপোর্টার্স ক্লাব এর অস্থায়ী কার্যালয়ে বাঙালি জাতির পিতা, মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর মিরপুরের অত্যন্ত প্রিয় মুখ, মিরপুরের সাংবাদিকদের সুখে দুখের সাথী দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মিরপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি জনাব জাকির হোসেন মোল্লা আরো উপস্থিত ছিলেন মিরপুরের সিনিয়র সাংবাদিক দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার যুগ্ন-সম্পাদক ও দৈনিক জনতার বাংলার প্রধান সম্পাদক মিরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম মনির হোসেন, জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন ও দ্যা প্রেস জানার্ল পত্রিকার সিনিয়র রিপোর্টার সুমন খান। এছাড়া আরো উপস্থিত ছিলেন মিরপুরে কর্মরত ও বসবাসরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ । এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রিক্সা চালক থেকে শুরু করে প্রায় ছয় শতাধিক অসহায় ও দুস্থ মানুষ।

মিরপুর ৮ নং ওয়ার্ডের ই- ব্লকে অবস্থিত ঐতিহ্যবাহী মসজিদে আকবরের মাওলানা আব্দুল আউয়ালের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্ট কাল রাতের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park