
নুর আলম
নিজেস্ব প্রতিবেদক:
শোকের মাস আগস্ট উপলক্ষ্যে শরীয়তপুরে জাজিরা উপজেলা আওয়ামিলীগ আয়োজিত, মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের বড় গোপালপুর ও জয়নগর ইউনিয়নের পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও শরীয়তপুর ১-আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে ঘাতকেরা দেশ ও জাতিকে অন্ধকারে নিমজ্জিত করতে চেয়েছিলো। কিন্তু তারা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শক্ত হাতে দেশের হাল ধরেছেন। এসময় তিনি উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন, পদ্মাসেতু, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র সহ দেশের মেঘা মেঘা প্রকল্প বাস্তবায়ন করেছে এই সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়ন করে ছাড়েন।
বড় গোপালপুর ও জয়নগর ইউনিয়ন আওয়ামিলীগ আয়োজিত পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামিলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ কমিটির সদস্য ও ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নূরজাহান আক্তার সবুজ। উপজেলা আওয়ামিলীগ সভাপতি মাস্টার জিএম নুরুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর, সেচ্ছাসেবক লীগ নেতা এমদাদ মাদবর সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের বিভিন্ন নেতাকর্মীরা।
পরে বিশেষ অতিথি’র বক্তব্যে মোবারক আলী সিকদার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম তুলে ধরেন। পরে বঙ্গবন্ধুর জন্য দোয়া ও তোবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।