বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

শোকের আগস্টে জাজিরা আওয়ামিলীগের দোয়া ও আলোচনা সভা।

  • আপডেট সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৭৩ বার পঠিত

নুর আলম
নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের জাজিরায় জাজিরা উপজেলা আওয়ামিলীগের উদ্যোগে বিকে নগর ও নাওডোবা ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (২০-আগস্ট) সকাল ১১’টায় উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নের নাওডোবা বাজারে এবং দুপুরে বিকে নগর বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগের কার্যনির্বাহী সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মাস্টার মজিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার, বাংলাদেশ আওয়ামিলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ কমিটির সদস্য ও ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নূরজাহান আক্তার সবুজ, জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর, সাবেক উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদ মাদবর, ইতালি আওয়ামিলীগের সভাপতি আব্দুল ওয়াহাব ফকির সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ও জেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দ।

পরে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও তোবারক বিতরণ করা হয়। এর আগে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার, মাস্টার মজিবুর রহমান, নূরজাহান আক্তার সবুজ সহ আরও অনেকে।

এসময় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নূরজাহান আক্তার সবুজ বলেন, একাত্তরের ঘাতকরা বঙ্গবন্ধু সহ তার পরিবারের ১৮-জন সদস্যকে নির্মম ভাবে হত্যা করে। বর্তমানেও সেই ঘাতকের প্রেতাত্মারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চায়। এদেশের মানুষ সেটা কখনোই হতে দিবে না। সকল অপশক্তিকেই মাননীয় প্রধানমন্ত্রী শক্ত হাতে দমন করবেন। আমরা তার পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। এসময় তিনি পদ্মাসেতুর গুরুত্ব তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park