
মোঃ মাসুদ রানা ঝিনাইদহ প্রতিনিধি ঃ
কালীগঞ্জে একই মঞ্চে ঝিনাইদহের তিন এমপি’র উপস্থিতিতে জাতীয় শোক ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সমাবেশ করেছে আওয়ামীলীগ। সমাবেশে প্রধান অতিথির ভাষনে সাবেক মৎস প্রতিমন্ত্রী ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি বলেছেন, ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের কেউই রেহায় পাবেনা। তাদেরকে খুজে বের করে শাস্তির আওতায় আনা হবে। আ’লীগের কর্মীদের এক হয়ে বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে হবে। তিনি বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কাউকে ভয় পায় না। তার নেতৃত্বেই আওয়ামীগ এগিয়ে যাবে। সোমবার বিকালে কালীগঞ্জের বারবাজারে ওই সমাবেশে হাজার হাজার দলীয় নেতা কর্মী সমর্থকদের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন।
বারবাজার ইউনিয়ন আ’লীগের উদ্যোগে বাস স্ট্যান্ডে জনসন্মুখে ওই সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম।
বারবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, আ’লীগের বর্ষিয়ান নেতা কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল , মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, উপজেলা আ’লীগের সাবেক প্রচার সম্পাদক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান অদু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদ সমশের ও জেলার অনান্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন। শেষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুরুপভাবে কালীগঞ্জ উপজেলা আ’লীগের অপর গ্রুপ শহরের মেইন বাসষ্টান্ডে এক সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু। সমাবেশে প্রধান বক্তা ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আয়ুব হোসেন খান। উপজেলা আ’লীগের সহ-সভাপতি শামীম আরা মান্নানের সভাপতিত্বে অন্যান্য দেশ মধ্যে আরো বক্তব্য রাখেন. উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইসরাইল হোসেন, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা আ’লীগের সহ-সাধারন সম্পাদক মতিয়ার রহমান মতি, সাংগাঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুর রশিদ খোকন ও যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও সেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।