মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

সাতক্ষীরা পৌরসভায় বকেয়া বেতনের দাবিতে ময়লার গাড়ি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা।

  • আপডেট সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন, সাতক্ষীরা:

বকেয়া বেতনের দাবিতে ময়লার গাড়ী নিয়ে সাতক্ষীরা পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করেছে পরিচ্ছন্নতা কর্মীরা। বুধবার সকালে শহরের বিভিন্ন স্থানের ডাস্টবিন থেকে ময়লা সংগ্রহ করে সেগুলো গাড়ীতে নিয়ে পৌরসভার মধ্যে অবস্থান নেয় তারা।

ভুক্তভোগী পৌর কর্মচারীরা সাংবাদিকদের জানান, দীর্ঘ দুই মাস ধরে তারা কোন বকেয়া বেতন পাচ্ছেন না। এর ফলে তারা পরিবার পরিজন নিয়ে খুবই মানবেতর জীবন যাপন করছেন। সামান্য বেতনে তারা সেখানে চাকরি করেন। পৌর পরিচ্ছন্ন কর্মীরা গত দুই মাস এবং পানি সরবরাহ শাখার কর্মচারীরা দীর্ঘ ৭ মাস যাবত কোন বেতন পান না।

তারা এ সময় আক্ষেপ করে বলেন, দ্রব্যমূল্যের এই উর্দ্ধগতির বাজারে তারা যদি কোন বেতন না পান তাহলে তারা কিভাবে চলবেন? ভুক্তভোগীরা আরো জানান, বর্তমানে পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি পৌরসভার কোন দায়িত্ব পালন করছেন না। তার বিরুদ্ধে কয়েকটি নাশকতার মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন। তারা এ সময় তাদের বেতন না পাওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে ঘোষনা দেন।

অবস্থান কর্মসুচিতে এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার পরিচ্ছন্ন কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব রহমান,সহ-সভাপতি নজরুল ইসলাম,সদস্য গণেশ, তরিকুলসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park