
মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জলঢাকায় ফেসবুকে প্রেমিক সেজে কলেজ ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে কৌসলে ওই শিক্ষার্থীর একান্ত ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় দুই প্রতারককে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ। তথ্য প্রযুক্তির মাধ্যমে গতকাল নওগা জেলার নিয়ামতপুর থানার প্রত্যন্ত অঞ্চল শিবপুর বাজার থেকে ওই দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে বলে থানা পুলিশ সুত্রে নিশ্চিত হওয়া গেছে। গ্রেফতারকৃতরা হলেন, নওগা জেলার নিয়ামতপুর থানার হাজীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মোস্তফা কামালের পুত্র সেন্টু রহমান ( ২৩ ) ও নওগা জেলার পরশা থানার ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম এলাকার সাইদুল রহমানের পুত্র সারোয়ার হোসেন ( ২৫ )। জলঢাকা থানার এ.এস.আই মাইদুল জানান, গ্রেফতারকৃত দুই প্রতারকের বিরুদ্ধে জলঢাকা থানায় মামলা হয়েছে যাহার নং- ০২/১৮৪, ধারা- পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/(২)/(৩)। থানা পুলিশ সুত্রে জানা যায় ওই কলেজ ছাত্রীর সঙ্গে ফেসবুক আইডির মাধ্যমে পরিচয় হয় সেন্টুর। পরবর্তীতে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং প্রেমের সম্পর্ক স্থাপন হয়। প্রেমের সম্পর্কের একপর্যায়ে আসামী সেন্টু রহমান কৌশলে ওই কলেজ ছাত্রীর একান্ত ব্যক্তিগত ছবি তার ফেসবুক আইডি এবং ম্যাসেঞ্জারে নেয়। প্রেমিক সেন্টু রহমান সেই সব ছবি স্ক্রিন শর্ট করে স্থির চিত্র ধারণ করে। পরবর্তীতে সেন্টু রহমান তার বন্ধু সারোযার হোসেন (২৫) কে ছবিগুলি দেখাইয়া দুই বন্ধু মিলে বিভিন্ন সময় ব্লাকমেইল করিয়া টাকা দাবি করে। কলেজ ছাত্রী টাকা দিতে অপারগতা প্রকাশ করায় প্রতারক প্রেমিক সেন্টু রহমান এবং সারোয়ার হোসেন মেয়েটির একান্ত ব্যক্তিগত ছবি গুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জারে পোস্ট করে এবং কলেজ ছাত্রীকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে। ওই কলেজ ছাত্রী বিষয়টি জানার পর প্রতারক প্রেমিককের বিরুদ্ধে জলঢাকা থানায় এজাহার দায়ের করিলে তদন্তকারী কর্মকর্তা, নীলফামারী জেলার মাননীয় পুলিশ সুপার গোলাম সবুর, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এবং জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোক্তারুল আলমের নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে উপরুক্ত আসামীদের সনাক্ত করে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার প্রত্যন্ত এলাকা শিবপুর বাজার থেকে বিকাল ৫টায় দুই প্রতারককে গ্রেফতার করে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোক্তারুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয় ঘটনার সাথে জড়িত থাকার বিবরণ দিয়ে সত্যতা স্বীকার করেছেন। আসামীদের জিজ্ঞাসাবাদ ও অভিযান অব্যহত আছে।