সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কলারোয়া থেকে ৬৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‍্যাব

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৫৫ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন,সাতক্ষীরা:

সাতক্ষীরার কলারোয় থেকে ৬৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা রবিবার রাতে কলারোয়া উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করেন। সোমবার দুপুরে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গালিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম কবিরুল ইসলাম (৩২)। তিনি কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, কলারোয় উপজেলা সদর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এরপর স্থানীয় লোকজনের সামনে তার কাছে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গালিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ফেন্সিডিলসহ গ্রেপ্তারকৃত মাদকব্যবসায়ীদের কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park