বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

ফরিদপুরের নগরকান্দায় লাগামহীন ডাবের দাম,ক্রেতারা বেশামাল।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

মিজানুর রহমান
নগরকান্দা(ফরিদপুর)প্রতিনিধি:

ডেঙ্গু পরিস্থিতিকে পুঁজি করে হুট করেই ফরিদপুরের বাজারে বেড়েছে ডাবের দাম। ৫০ থেকে ৬০ টাকা দামে বিক্রি হওয়া ডাবগুলো বর্তমানে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা দরে।
ভোক্তাদের অভিযোগ ডেঙ্গুর প্রকোপ বাড়ায় অসাধু ব্যবসায়ীরা ডাবের দাম বাড়িয়ে দিয়েছেন। এদিকে ডাবের দাম নিয়ন্ত্রণে অভিযান চালানোর কথা বলছে প্রশাসন। দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতিকে পুঁজি করে ফরিদপুরের বাজারে বেড়েছে খুচরা পর্যায়ে ডাবের দাম।
খুচরা পর্যায়ে এক একটি ডাব বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা দরে। যা কিছুদিন আগেও বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা দরে।
দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতিকে পুঁজি করে ডাবের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ ভোক্তাদের। বাজার নিয়ন্ত্রণের দাবি তাদের।
এদিকে বিক্রেতারা বলছে চাহিদা অনুযায়ী জোগান না থাকায় বেশি দাম দিয়ে ডাব কিনতে হচ্ছে তাদের।
তবে সাংবাদিকদের ক্যামেরা দেখে বেশিদামে ডাব বিক্রির বিষয়গুলো অস্বীকার করছেন বিক্রেতারা।
এদিকে ডাবের দাম নিয়ন্ত্রণে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park