সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে ২০২৩-২৪ আখ রোপন মৌসুমের উদ্বোধন।

  • আপডেট সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫২ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধিঃ

প্রতি বছরের ন্যায় এ বছরও ঝিনাইদহ জেলা তথা দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে ভারী শিল্প
প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিল লিমিটেডের ২০২৩-২৪ আখ রোপন মৌসুমের শুভ উদ্বোধন
করা হয়েছে।
আখের বীজ জমিতে রোপন করে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেছেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। (২ সেপ্টেম্বর-২৩) শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার রায়গ্রাম ইউনিয়নের দয়াপুর গ্রামের মাঠে আখচাষী মুনতাজ আলীর জমিতে উন্নত জাতের আখের বীজ রোপণের মধ্য দিয়ে এ বছরের আখ রোপণ মৌসুমের উদ্বোধনের মাধ্যমে শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান (টিএস) ড.জেবুন নাহার ফেরদৌস, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম, মোচিকের কৃষি বিভাগের জেনারেল ম্যানেজার গৌতম কুমার মন্ডল, জিএম (ফ্যাক্টারী) পুলক কুমার সরকার, জিএম (অর্থ) জাহিদুল ইসলাম, ডিজিএম তানজিমুল ইসলাম, মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মোবারকগঞ্জ চিনিকলের বিভিন্ন ইউনিটে মিলের বিভাগীয় মহাব্যবস্থাপক শাখা প্রধান, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় দুলাল
মুন্দিয়া ও দয়াপুর গ্রামের প্রায় শতাধিক আখ চাষী উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল আজীম আনার এমপি বলেন, বর্তমান সরকার চিনিকলগুলো টিকিয়ে রাখতে বদ্ধ পরিকর তবে এর প্রধান কাঁচামাল আখচাষ বৃদ্ধি করতে হবে। সরকার আখের মূল্য বৃদ্ধি করায় আখচাষীদের মাঝে আখরোপনের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। এ বছর আখের লক্ষমাত্রা ধরা হয়েছে ৬ হাজার একর এবং ১ লক্ষ ৫০ হাজার মেট্রিকটন। আশা করি চলতি রোপন মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জন হবে। আখ চাষে একদিকে যেমন কোনো ঝুঁকি নেই অন্যদিকে অত্যন্ত লাভজনক।
তাই সকল চাষীদের প্রতি আমার আহবান থাকবে বেশি বেশি আখা চাষ করে মোবারকগঞ্জ চিনিকল টিকিয়ে রাখতে আখঁ চাষিদের ভুমিকা অপরিসীম।
এমপি আনার আরো বলেন, এই এলাকার জনগন, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, চিনিকলের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা সকলের সহযোগিতায় চিনিকলটির মাড়াই কার্যক্রম অব্যাহত আছে। আখচাষ বৃদ্ধি করে চিনিকলটি টিকিয়ে রাখার সকল প্রচেষ্টা অব্যাহত আছে। আশা করি মোবারকগঞ্জ সুগার মিলের আওতায় আখচাষ বৃদ্ধি করে চিনিকলটি টিকিয়ে রাখতে পারবো। বিশেষ অতিথির বক্তব্যে মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম বলেন, এ অঞ্চলের একমাত্র ভারী শিল্প মোবারকগঞ্জ সুগার মিলের কারনে এ অঞ্চল অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী। আমরা আখচাষ বৃদ্ধি করে চিনিকলটি টিকিয়ে রাখব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park